শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

জামালপুরে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড

Reporter Name / ১৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরে যৌতুকের দাবীতে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় প্রদান করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এডভোকেট ফজলুল হক  বলেন,২০২৩ সালের ফেব্রুয়ারি জামালপুর সদর উপজেলার দেউলিযাবাড়ি গ্রামের মঞ্জু মিয়ার ছেলে উজ্বল মাহমুদের সাথে  মাদারগঞ্জে জোড়খালী গ্রামের তাহমিনা জান্নাতের বিয়ে হয়। বিয়ের পর থেকেই  স্ত্রী তাহমিনা জান্নাতকে যৌতুকের দাবিতে  নির্যাতন করে আসছিলো উজ্জল মাহমুদ। বিয়ের দুই মাস পর ঈদুল-ফিতরের সময় ৫ লাখ টাকার জন্য মারধরের পর তাহমিনা জান্নাতকে হত্যা করা হয়।  এ ঘটনায় ১৯ এপ্রিল নিহতের বাবা ইব্রাহিম খলিল বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করে। সেই মামলায়  আসামি উজ্জল মাহমুদকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বাকি ১২ আসামিকে খালাস দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক