শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

টাংগুয়ায় পানিতে ডুবে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

Reporter Name / ৩২৭ Time View
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে গোসল করতে গিয়ে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার হয়েছে।আজ১৮ অক্টোবর শুক্রবার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের ৩ ঘণ্টার চেষ্টার পর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি ঢাকার জনতা ব্যাংকের করপোরেট শাখার প্রিন্সিপাল অফিসার আলী আহসান (৪০)। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সরাফ রাজ মিয়ার ছেলে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর দেড়টায় ওয়াচ টাওয়ার এলাকাতেই নিখোঁজ হন এই কর্মকর্তা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটকবাহী বিলাসী হাউসবোটে হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন ব্যাংকে কর্মরত ৩৪ কর্মকর্তা টাঙ্গুয়ার হাওরে আসেন। দুপুরে হাউসবোট থেকে নেমে ছোট নৌকায় করে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। এ সময় হাওরে ঘুরতে আসা অন্য পর্যটকদের মতো আলী আহসান পানিতে গোসল করতে নামেন। তবে তিনি লাইফ জ্যাকেট পরেননি। গোসল করার একপর্যায়ে ডুবে যান আলী আহসান। পরে তার সঙ্গী, অন্যান্য পর্যটক ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে। খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। অনেক খোঁজাখুঁজির প্রায় তিন ঘণ্টা পর আলী আহসানের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, অনেক খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৪টায় নিখোঁজের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ থানায় আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে সুনামগঞ্জে মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক