শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

দুমকিতে কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

Reporter Name / ৪২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকিতে  উপজেলার ৩০টা প্রতিষ্ঠান থেকে ৪র্থ থেকে ১০ম শ্রেনির শিক্ষার্থীদের অংশগ্রহনে কিশোরকন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টায়  দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও দুমকি আপতুন নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত এ মেধা বৃত্তি পরীক্ষায় ৪৯০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।

দুমকি উপজেলা কিশোরকন্ঠের পরিচালক মাসুদ রানা প্রতিবেদক কে জানান শিক্ষার্থীদের মাদক,  ইভটিজিং, অনলাইন গেইমস থেকে মুক্ত রেখে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে মেধা যাচাই করে বৃত্তি প্রদান করার লক্ষ্যে কিশোরকন্ঠ এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে। নিজ ক্লাসের পাঠ্য বইয়ের নির্দিষ্ট সিলেবাসে থেকে বাংলা,ইংরেজি, গনিত,সাধারণ জ্ঞান বিষয় থেকে মোট ২০০ নম্বরে পরিক্ষা নেয়া হয়েছে। প্রতি শ্রেনীতে কম পক্ষে ১০জন কে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হইবে। অংশগ্রহনকারী সকল পরীক্ষার্থীদের মধ্যে যিনি  সর্বোচ্চ নম্বর পেয়ে মেধা তালিকায় ১ম স্থান দখল করবে তাকে একটি ল্যাপটপ দেয়া হইবে।

উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারী এক শিক্ষার্থীর অভিভাবক দুমকি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাথী বেগম বলেন এতো সুশৃঙ্খল ভাবে, নকল মুক্ত পরিবেশে প্রায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়াটাকে তিনি সংগঠনের প্রথম সাফল্য। তিনি আরও বলেন পরীক্ষায় অংশগ্রহন করার জন্য নিবন্ধন করার পর থেকে আমার ছেলে নিয়মিত পড়াশোনা করেছে। তিনি এরকম কার্যক্রম চালু রাখার দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক