শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

দেশে ফিরছেন কায়কোবাদ, বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

Reporter Name / ২১০ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : শেখ হাসিনার আমলে করা মিথ্যা মামলায় খালাস পেয়ে এক যুগ পর প্রবাস জীবনের ইতি টেনে আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে স্বদেশে ফিরছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সৌদি আরব থেকে আজ শনিবার দুপুরে বাংলাদেশে নেমে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে হেলিকপ্টার যুগে নিজ জন্মভূমি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় যাওয়ার কথা রয়েছে।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে পাঁচ পাঁচবারের নির্বাচিত সাবেক এমপি। জনপ্রিয় এই নেতার আগমনে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত হচ্ছেন। গাড়ি পাকিংয়ের জন্য বিমানবন্দরের সি.এন্ড.এফ ভবনের সামনের মাঠ ইজারাদার কর্তৃক বরাদ্দ নিয়েছেন।

সাবেক এই এমপির মুরাদনগর সদরের বাড়িতে গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সচেতন নাগরিকদের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রাক্তন সেনা কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভার বক্তব্যে সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন হারুন রশিদ বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্রমূলক মামলায় সম্পূর্ণ মিথ্যা অভিযোগে কাজী কায়কোবাদের নাম যুক্ত করা হয়। কিন্তু সত্য চাপা থাকে না। উচ্চ আদালত এই মামলায় তার এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের নির্দোষ প্রমাণ করেছেন।’

আগামী ২৮ ডিসেম্বর কায়কোবাদ প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর মুরাদনগরে পৌঁছে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মুরাদনগরে আনন্দের জোয়ার বইছে। আয়োজকরা প্রশাসনের সহযোগিতা কামনা করে জানান, লক্ষাধিক মানুষ ঢাকায় প্রিয় নেতাকে স্বাগত জানাতে যাচ্ছেন। প্রশাসনের উচিত যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সতর্ক থাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক