শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

নড়াইলে ঘর দেয়ার নামে হতদরিদ্রের সাথে প্রতারণা

Reporter Name / ৩৩৭ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলে সরকারি ঘর পাইয়ে দেয়ার কথা বলে এক হতদরিদ্র নারীর নিকট থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে অপর এক নারীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই নারীর নাম সোনিয়া বেগম (৩৫)। সে নড়াইল পৌরসভাধীন কুড়িগ্রাম এলাকার আফছারের কন্যা এবং নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গৃহপরিচারিকা। অপরদিকে প্রতারণার শিকার হয়েছেন একই এলাকার মৃত রাঙা মিয়া শেখের মেয়ে বয়োবৃদ্ধ ও শ্রবণ প্রতিবন্ধী হাওয়া বেগম (৮০)।

নড়াইল পুলিশ সুপারকে দেয়া লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, ভুক্তভোগী হাওয়া বেগম একজন হতদরিদ্র ব্যক্তি। তিনি রাস্তাঘাট থেকে বোতল কুড়িয়ে তা বিক্রির করে জীবিকা নির্বাহ করেন। তার নিজের থাকার মতো কোনো ঘর না থাকায় অভিযুক্ত সোনিয়া বেগমের প্রলোভনে পড়ে একটি সরকারি ঘর পাওয়ার আশায় তাকে সাতাত্তর হাজার টাকা দেন। টাকা নেয়ার পর প্রতারক সোনিয়া তাকে কোনো ঘর দিতে পারে নাই। পরবর্তীতে হাওয়া বেগম তার কাছে টাকা ফেরত চাইলে সে নানা টালবাহানা শুরু করে এবং ক্ষমতার দাপট দেখিয়ে ভুক্তভোগীকে বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদর্শন করে।

এ বিষয়ে অভিযুক্তের সাথে মুঠোফোনে কথা হলে তিনি টাকা নেয়ার বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করেন। নড়াইলে ঘর দেয়ার নামে হতদরিদ্রের সাথে প্রতারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক