শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

পবিপ্রবিতে ভূয়া ফলক উন্মোচন করে বিতর্কিত ডিন নুরুল আমিন

Reporter Name / ২৫৬ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও নিজের নাম সংযুক্ত করে সেমিনার লাইব্রেরিতে ভূয়া নামফলক বসিয়েছেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. মোঃ নুরুল আমিন।

একাধিক সূত্রে জানা যায়, ২০১০ সালের ৮ ডিসেম্বর তৎকালীন ভিসি প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন উদ্বোধন করলেও ২০২০ – ২০২৪ মেয়াদে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের অনুসারী হওয়ায় ভিসি ও নিজ নামে পুনরায় অনুষদের তৃতীয় তলায় করিডোরে স্থাপিত একটি রুমে ইএসডিএম সেমিনার লাইব্ররির উদ্বোধনী ফলক বসান বিতর্কিত ডিন নুরুল আমিন। চঞ্চল্যকর এ তথ্য নিয়ে শিক্ষক -শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে।

অনুষদের সাবেক দুই ডিন অধ্যাপক ড. আহমেদ পারভেজ ও ড. আব্দুল আহাদ বিশ্বাস বলেন, তাদের আমলে সেমিনারে কোনো লাইব্রেরি উদ্বোধন করা হয়নি। বতর্মান ডিনের সময়ে এটা উদ্বোধন করার বিষয়েও, তারা কিছু জানেন না।

এ ব্যপারে জানতে চাইলে মুঠোফোন কথা বলতে নারাজ বলে সাবেক চেয়ারম্যান ও বর্তমান ডিন অধ্যাপক ড. মোঃ নুরুল আমিন ফোন রেখে দেন।

এ বিষয়ে সাবেক ভিসি স্বদেশ চন্দ্র সামন্তকে জিজ্ঞাসা করা হলে এটি তার সময়ে উদ্বোধন করা হয় নি বলে নিশ্চিত করেন। কেন তার নাম দেয়া হয়েছে ফলকে তা তিনি জানেন না।

সামগ্রিক বিষয়ে বর্তমান ভিসি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম অবগত নন বলে বিষ্ময় প্রকাশ করে বলেন, তদন্ত করে খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক