শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

পরকীয়ায় জড়িয়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

Reporter Name / ৪২৯ Time View
Update : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় স্ত্রীর পরকিয়ার বলি স্বামী ইসমাইল হোসেন (৪৮) হত্যার অভিযোগে ইতি মনি (৩৫) নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের পূর্ব শালমারা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে। আটক ইতি মনি ইসমাইল হোসেনের স্ত্রী এবং সদর উপজেলার দুরাকুটি গ্রামের জগদীশ চন্দ্রের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১২ বছর আগে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইতি মনি নাম রেখে ইসমাইল হোসেনকে বিয়ে করেন ইতি মনি। বিয়ের কয়েক বছর পর ইতি মনি অন্য এক যুবকের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এরপর থেকে বিভিন্ন মানুষের কাছে টাকা ধার/ঋণ নিয়ে পরকীয়া প্রেমিকের কাছে জমা করেন। সেই ঋণ পরিশোধ করতে ইতি মনি তার স্বামী ইসমাইল হোসেনকে চাপ প্রয়োগ করতে থাকে। এতে চরমভাবে তাদের দু’জনের মাঝে সম্পর্কের অবনতি ঘটে। বৃহস্পতিবার রাতে টাকা নিয়ে তাদের ঘরে দু’জনের মধ্যে বিবাদ সৃষ্টি হলে ইতি মনি প্রথমে তার স্বামী ইসমাইল হোসেনকে দা দিয়ে আঘাত করে। সেই আঘাত পেয়ে ইসমাইল হোসেনের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে বিবাদ মীমাংসা করে দিয়ে চলে যান। এরপর দ্বিতীয় দফায় ইতি মনি কৌশলে স্বামীর গোপনাঙ্গে আঘাত করলে এতে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে ইতি মনিকে আটক করে পুলিশে খবর দেয় এবং পুলিশের হাতে সোপর্দ করেন।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ইসমাইলের মরদেহ সুরতহাল করে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন।

নিহতের ভাই জাহাঙ্গীর আলম জানান, ইতি মনি পরকীয়া করতেন। সেটাতে বাধা দেওয়ায় সে আমার ভাইকে হত্যা করেছে। আমরা ঘাতকের বিরুদ্ধে মামলা দায়ের করবো।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, নিহতের স্ত্রী ইতি মনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক