আমতলী (বরগুনা) প্রতিনিধি : বিএনপি, আ.লীগ, জামায়েত, চরমোনাই মিলেমিশে বসবাস করব!
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করলে আমতলী উপজেলার ব্যাপক উন্নয়নসহ দলমত নির্বিশেষে মিলেমিশে বসবাস করার ঘোষণা দিয়েছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক এবং বরগুনা-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা।
রবিবার ৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় আমতলী পৌরসভার ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির আয়োজিত সর্বশেষ নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘২০০১ সালের উপ-নির্বাচনের পর বিএনপি সরকারের সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উদ্যোগে অবহেলিত আমতলীতে ব্যাপক উন্নয়ন হয়েছিল। তখন আমতলী-তালতলী-ফকিরহাট সড়ক, বিদ্যুৎ সুবিধা সেই সময়েই বাস্তবায়িত হয়।
ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার সমালোচনা করে তিনি বলেন, ‘ভোট দিয়ে কেউ জান্নাতে যেতে পারে না। জান্নাতে যেতে হলে রাসুল (সা.)-এর দেখানো পথে কোরআন ও হাদিস অনুযায়ী জীবনযাপন পরিচালনা করতে হবে। কিছু রাজনৈতিক দল ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে
ধর্মকে ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।’
সাধারণ মুসলমান ও মা-বোনদের বিভ্রান্ত করছে। এবং হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে তিনি আরোও বলেন, বিগত সময়ের চেয়ে আরোও বেশি ভালো থাকবেন।
নির্বাচিত হলে আ.লীগ, বিএনপি একসাথে মিলেমিশে বসবাস করবেন বলেও জানান। এ ছাড়া আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে যদি কোন মিথ্যা মামলা হয়ে থাকে তা প্রত্যাহার করা হবে।
এ সময় উপস্থিত জনতার দাবীর পরিপ্রেক্ষিতে আমতলীতে পায়রা সেতু নির্মানের অঙ্গীকার ব্যক্ত করেন।
বর্তমান পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ‘গত একুশ বছরে আমলীতে দৃশ্যমান কোনো বড় উন্নয়ন হয়নি, মানুষ এখনো মৌলিক সেবা থেকে বঞ্চিত। বিএনপি ক্ষমতায় এলে আমতলীতে নতুনভাবে উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। রাস্তাঘাট উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে উদ্যোগ নেওয়া হবে।
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘১২ তারিখ সবাই ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন এবং অন্যদেরও উদ্বুদ্ধ করবেন।
আমতলী উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ জালাল উদ্দীন ফকিরের সভাপতিত্বে সদস্য সচিব তুহিন মৃধার সঞ্চালনায়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব অ্যাড, গাজী তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো:জহিরুল ইসলাম মামুন ভিপি, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মকবুল আহমেদ খান, সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হিরু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা যুবদলের সভাপতি মো:কবির উদ্দিন ফকির, চাওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাড, মুহাম্মদ মহসিন, বরগুনা জেলা যুবদলের সভাপতি মো:জহিদ মোল্লা সহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।