শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

রাজিবপুরে ছাত্রদলের প্রতিবাদ

Reporter Name / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) : ফিলিস্তিনের গাজায় চলমান ইসরাইলি হামলার প্রতিবাদে কুড়িগ্রামের রাজিবপুরে ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার দুপুরে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে শহরের প্রধান সড়কে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

ব্যানার, ফেস্টুন ও কালো পতাকা নিয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রদলের নেতারা ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়ে কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক পলাশ মাহমুদ বলেন, “গাজায় শিশুদের ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তা বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা মুখে কালো কাপড় বেঁধে তাদের প্রতি একাত্মতা প্রকাশ করছি।”

সমাবেশে হাবিবুল্লাহ হাবিব, হারুন অর রশিদ,মেহেদী, সবুজসহ সবাই একাত্মতা প্রকাশ করে বলেন ‘যে বিশ্ব বারবার মানবাধিকারের কথা বলে, আজ তাদের অনেকেই নিরব। কিন্তু রাজিবপুরের সাধারণ ছাত্ররা চুপ থাকতে পারেনি।

প্রতিবাদ কর্মসূচিতে এক মিনিট নীরবতা পালন করে গাজায় নিহত নিরীহ ফিলিস্তিনিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

ছাত্রদলের নেতারা জানান, এটি একটি প্রতীকী প্রতিবাদ। ভবিষ্যতে দেশব্যাপী আরও জোরালো কর্মসূচি গ্রহণ করা হবে। তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক