আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) : ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পতিত সরকারের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এর অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে দায়িত্ব প্রাপ্ত ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু।
বুধবার বিকেল সোয়া ৫টার দিকে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার পোষ্ট অফিস রোডের দক্ষিণ পার্শ্বে ৫/৬ কক্ষের ১টি দোকান ঘর বুলডুজার দিয়ে গুরিয়ে দিয়েছে।
এ সময় উপস্থিত সাংবাদিকের প্রশ্নের জবাবে সহকারী কমিশনার ভুমি জাহাঙ্গীর আলম বাবু জানান, এটি সরকারি খাসজমি। এটি রক্ষা করা সরকারের দায়িত্ব।
যেখানে তার নামে বা বেনামে জমি বা সম্পত্তি রয়েছে তা উদ্ধার করে বাজেয়াপ্ত করা।
উল্লেখ্য পতিত আওয়ামী লীগ সরকার থাকাকালীন জাকির হোসেন এমপি অবৈধ সম্পদ ও সম্পত্তি সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অথবা জবর দখল করে স্থাপনা নির্মাণ করেছেন।