শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

রাজিব পুরে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন

Reporter Name / ১৫৩ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস এর সভাপতিত্বে ও SRSP এর উপজেলা কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম এর সঞ্চালনায় Shock Responsive Social Protection (SRSP)Project এর উদ্যোগে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি’র সহযোগিতায় ও আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ হল রুমে আজ মঙ্গলবার সকাল ১১ টায় ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশনটি অনুষ্ঠিত হয়।

চর রাজিবপুর উপজেলা বিভিন্ন নদ-নদীর মাঝে অবস্থিত হওয়ায় বন্যার প্রভাবে মানুষের দূর্ভোগ অনেক বেশি। বন্যা কবলিত এলাকা হিসেবে SRSP এ এলাকার মানুষের মাঝে বিভিন্ন সহযোগিতা দিয়ে থাকেন। বন্যার আগাম প্রস্তুতি হিসেবে সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নং রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস, সদর ইউনিয়ন পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, ধুলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লবী আক্তার, ভেটেরিনারির উপ সহকারি কর্মকর্তা রেজাউল করিম লিটন, SRSP এর রাজিবপুর উপজেলা কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম, SRSP এর ফিল্ড ফ্যাসিলিটের খাদিজা পারভীন, সহকারী কৃষি অফিসার জহুরুল ইসলাম, রাজিবপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড সদস্যবৃন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক