শিরোনাম :
কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী হিসেবে গড়ে তুলবো, এতে শহরের পরিসর বাড়বে : মনিরুল হক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক : নূরুল ইসলাম বুলবুল  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাও. মুজ্জাম্মিল হক তালুকদারের সংবাদ সম্মেলন মোল্লাপাড়া ইউপিতে সংসদ প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত বিএনপি, আ.লীগ, জামায়েত, চরমোনাই মিলেমিশে বসবাস করব! স্বাধীনতাযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতে ইসলামকে দেশের মানুষ ভোট দেবেনা : মির্জা ফখরুল  ধানের শীষে নির্বাচনী জনসভায় ড্যাব’র ব্যাতিক্রমী সেবা! নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

সলঙ্গায় অন্তঃসত্বা গৃহবধূ নিখোঁজ

Reporter Name / ১৯৪ Time View
Update : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় এক অন্তঃসত্বা গৃহবধূ গত ১৭ দিন ধরে নিখোঁজ থাকার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার স্বজনেরা।

এ ঘটনায় ওই গৃহবধূর বাবা গঞ্জের আলী রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানাযায়, সলঙ্গা থানার ঘুড়কা (নতুনপাড়া) গ্রামের গঞ্জের আলীর মেয়ে সুমি খাতুন (২২) এর রায়গঞ্জ উপজেলার চক চান্দাইকোনা (নিশ্চিন্তপুর) গ্রামের আবু বক্কর সরকারের ছেলে আব্দুল হালিমের সাথে বিবাহ হয়।

বিবাহের কিছুদির পর থেকেই মাঝে মাঝেই ওই গৃহ বধূকে তার স্বামী হালিম সরকার ও পরিবারের লোকজন নানা ধরনের শারীরিক নির্যার্তন করতে থাকে। নিখোঁজের কয়েকদিন পূর্বে তার হাত পা বেঁধে-বেধরক মার পিটের অভিযোগ পাওয়া যায়। ঘটনার দিন ৫ ডিসেম্বর সকালের দিকে নিখোঁজ সুমি খাতুনের স্বামী হালিম মোবাইল ফোনে সুমির বাবাকে জানান তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

খবর পেয়ে নিখোঁজের বাবা মা বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করে দীর্ঘ ১৭ দিনেও তার মেয়ের কোন হদিস না পাওয়ায় সুমির বাবা বাদি হয়ে গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নিখোঁজ অন্তঃসত্বা’র স্বামী হালিম সরকারের মুঠোফোনে ও বাড়িতে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

রায়গঞ্জ থানার সাব-ইন্সপেক্টর ইয়াছিন আলী জানান, “আমরা অভিযোগ পেয়েছি এবং সুমি খাতুনকে দ্রুত উদ্ধার করার চেষ্টা করছি।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, “অভিযোগের তদন্ত চলছে। দ্রুত এ বিষয়ে অগ্রগতি জানানো হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক