শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

‎আগামী ২০ জুন রংপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

Reporter Name / ১৭১ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

রংপুর প্রতিনিধি : আগামী ২০ জুন রংপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ বাস্তবায়ন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৮ জুন) বিকেলে নগরীর সিটিপার্ক মার্কেটের আইএবি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনটি আয়োজন করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখা।

‎সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মহানগর শাখার সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল বলেন, আমাদের শুক্রবারের গণ সমাবেশে ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

‎এছাড়া উপস্থিত থেকে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ রংপুর মহানগর, জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

‎গণ সমাবেশে রংপুর জেলার ৬টি আসনের সংসদ নির্বাচনের প্রার্থীর নাম ঘোষনা করতে পারেন। আমরা আশা করছি এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। তাই আমাদের দল সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে।

‎তিনি আরো বলেন, আমাদের গণ সমাবেশ সফল কররা লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় রংপুর মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।

‎২০ তারিখ মহাসমাবেশ শেষে সন্ধ্যা ৬টায় রংপুর সার্কিট হাউসে বাংলাদেশ বিনির্মাণে ২৪শে গণঅভ্যুত্থান পরবর্তী সকল দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

‎এসময় উপস্থিত ছিলেন,  ইসলামী আন্দোলন বাংলাদেশ, রংপুর মহানগর শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল বিন আযাদ, রংপুর মহানগর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা  জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাফিউল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রংপুর মহানগর শাখার সহ-সভাপতি আব্দুল্লাহ শেখ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আফজালুল করিম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক, মোহাম্মদ রোকনুজ্জামান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক