সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আজিজুর রহমান কাউসার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ তাহিরপুর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি সকলের জীবনে বয়ে আনে সুখ, শান্তি ও আনন্দ।
আজিজুর রহমান কাউসার আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সবাই যেন সমানভাবে এই আনন্দ উপভোগ করতে পারে।
তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।