শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

আমতলীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

Reporter Name / ৭২ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার নবাগত জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার এর সাথে রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক সংগঠন, শিক্ষক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৮ডিসেম্বর বিকেলে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

এ সময় বক্তব্য রাখেন আমতলী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ কবির ফকির। তিনি এলাকার উন্নয়ন, প্রশাসনের সঙ্গে জনসম্পৃক্ততা এবং রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

মতবিনিময় সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক নেতা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, উন্নয়ন ও জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আমতলী উপজেলাকে আরও গতিশীল প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক