রমজান আলী, মাদারগঞ্জ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে তৃতীয় লিঙ্গ (হিজড়া) গোষ্ঠীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় মাদারগঞ্জ মডেল থানার সামনে তৃতীয় লিঙ্গ (হিজড়া) ও ছাত্র সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হিজড়া বিন্দির অপহরণকারী, ছাত্র- শিশু হত্যাকারী জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফা ইয়াসমিন মুয়ুরী’র দৃষ্টান্তমুলক শাস্তি ও আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় তাকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর হয়। বক্তব্য রাখেন নির্যাতনের হিজড়া জনগোষ্ঠীর মাদারগঞ্জের বিন্দি ও তার সহযোগী নুপুর প্রমূখ।
এ সময় মাদারগঞ্জের হিজড়ারা উপস্থিত ছিলেন।