শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

এই দেশে লাশ ফিরে পাবার অধিকারও ছিলোনা, ফ্যাসিস্ট সরকারের খুনীদের দ্রুত বিচার দেখতে চাই : শহীদ সুমনের বোন মনি আক্তার

Reporter Name / ৩৮৫ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

পঞ্চগড় প্রতিনিধি : ফ্যাসিস্ট সরকারের খুনীদের দ্রুত বিচার দাবি করেছেন জুলাই আন্দোলনে শহীদ সুমনের বড় বোন মনি আক্তার।

বোদা উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভায় পঞ্চগড়ের শহীদ সুমনের বড় বোন মনি আক্তার কান্না জড়িত কন্ঠে আরও বলেন, “আমাদের কি দূর্ভাগ্য অনেক শহীদের লাশও তার পরিবার ফিরে পায়নি, এই দেশে যেন লাশ ফিরে পাবারও অধিকার নেই “।

শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলা মডেল মসজিদ হলরুমে শপথ গ্রহণ ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শহীদ আবু সাঈদের ছেলে মো. মামুন ইসলাম, জুলাই যোদ্ধা আব্দুস ছাত্তার, আহসান হাবীব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, এনসিপি উপজেলা সমন্বয়কারী শিশির আসাদ, ওমেন এন্ডিং হাঙ্গারের মালেকা বেগম, ছাত্র সমন্বয়ক ওমর ফারুক প্রমুখ।

বক্তাগণ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট কে ধারণ করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন , বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়তে দেশের অর্ধেক নারী জনগোষ্ঠীর ক্ষমতাকে প্রাধান্য দিয়ে অধিকার নিশ্চিত করতে হবে। নারী ও শিশু নির্যাতন রোধ, সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে সুষম সমাজ ব্যবস্থা গড়ে তুলতে দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ, শহীদ পরিবারের সদস্য,জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতা, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এর সাথে সমস্বরে ভার্চুয়াল শপথ বাক্য পাঠ করেন। ভার্চুয়ালি এই অনুষ্ঠানটি বড় পর্দায় প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক