শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

কুমিল্লায় ডিসির বাসভবনে ছেলেসহ সাংবাদিককে নাজেহাল

Reporter Name / ১৯০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
Oplus_0

প্রেস বিজ্ঞপ্তি : সম্প্রতি দৈনিক ইনকিলাবের সাবেক কুমিল্লা জেলা প্রতিনিধি এবং বর্তমানে সাপ্তাহিক গোমেতি সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক মোবারক হোসেনের ৮ম শ্রেণী পড়ুয়া কিশোর ছেলে তাহসিন রাহমান গাছ (ইনডোর প্ল্যান্ট) ও পত্রিকা উপহার দিতে জেলা প্রশাসকের বাসভবনে যাওয়ায় তাকে আটকে রেখে তার বাবাকে খবর দিয়ে এনে ছবি তুলে রেখে এনডিসিকে দিয়ে শাসিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) আমিরুল কায়সার। এ ঘটনায় স্থানীয়ভাবে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)। সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইন এক বিবৃতিতে বলেন, গাছ উপহার দিতে যাওয়ায় তাহসিনের সঙ্গে এমন ভয়ভীতি প্রদর্শনমূলক আচরণ যেমন তার কিশোর মনে নেতিবাচক প্রভাব ফেলেছে, তেমনি একজন সিনিয়র সাংবাদিক জেনেও অপরাধী বিবেচনায় মোবারক হোসেনের ছবি তুলে রাখা চরম ধৃষ্টতা। জুলাই বিপ্লবের পর আমরা আশা করেছিলাম ডিসিদের আচরণে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। কিন্তু আমরা আশাহত।

তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা রাখা এই কিশোর স্কাউট তাহসিন রহমান সরকারকে সহায়তায় ১৫ দিন রাস্তায় ট্রাফিকের কাজও করেছে। এই ঘটনায় তাহসিনের মতো দেশের অসংখ্য ছাত্র-তরুণের মনে আমলাদের সম্পর্কে একটি নেতিবাচক বার্তা যেমন গিয়েছে, তেমনি কুমিল্লাসহ দেশের আপামর জনসাধারণের মধ্যে ওই ডিসিকে প্রত্যাহারের দাবিও উঠেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে সারাদেশের জেলা প্রশাসকদের আরও সতর্কতার সঙ্গে কাজ করার অনুরোধ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক