শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

কুমিল্লার দাউদকান্দিতে যুবকের ঝুলন্ত মরাদেহ উদ্ধার

Reporter Name / ২১৩ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লার দাউদকান্দিতে সুমন (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সদর উত্তর ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুমন পাশের চেঙ্গাকান্দি গ্রামের আব্দুল হক সরকারের ছেলে।

মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক মো. সরোয়ার হোসেন। তিনি জানান, নতুন হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের পরিত্যক্ত একটি বাগান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। গায়ের শার্ট দিয়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে গলায় একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

 

নিহত সুমনের বোন পারভীন ও ইয়াসমিন জানান, আমার ভাই এ মাসে সৌদি আরব যাওয়ার সকল কাগজপত্র রেডি ছিলো। সে কখনও ফাঁসি দিতে পারে না। তাকে কেউ না কেউ মেরে ফেলছে।

নিহতের স্ত্রী লাকি আক্তার কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার স্বামী ফাসি দিতে পারে না। তাকে কেউ মেরে গাছে ঝুলাই (ঝুলিয়ে) রাখছে দাবী করে বলেন আমার স্বামী হত্যার বিচার চাই। আমি এখন আমার ছোট ছেলে মেয়ে নিয়ে কি করবোগো বলে বিলাপ করেন।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা না আত্মহত্যা এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক