শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

কুমিল্লা ভৌগোলিক বিবেচনায় বিভাগের দাবি রাখে, তাই অচিরেই কুমিল্লাকে বিভাগ ঘোষণা : উপদেষ্টা আসিফ

Reporter Name / ২৪৪ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কুমিল্লা ভৌগোলিক বিবেচনায় বিভাগের দাবি রাখে। তাই কুমিল্লাকে অচিরেই বিভাগ ঘোষণা করা হবে।

আজ শনিবার বিকেলে জেলার নিজ উপজেলা মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগরবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় আসিফ বলেন, শেখ হাসিনা কুমিল্লা নামে বিভাগ হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে। আমরা তা দ্রুত বাস্তবায়ন করবো। এ বিষয়ে কাজ চলছে।

তিনি বলেন, যে কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসার মালিক হচ্ছে এ দেশের জনগণ। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে নেতৃত্ব দিতে নিজেদের প্রস্তুত হতে হবে।

এ সময় ব্যারিস্টার নাছের আলমের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টার বাবা বিল্লাল হোসেন মাস্টার, মুরাদনগর উপজেলা বিএনপি নেতা কাজী জুন্নুন বশরীসহ বিএনপি, জামায়াতে ইসলামি, হেফাজতে ইসলামির নেতৃবৃন্দ এবং জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারের সদস্য ও বিপ্লবীছাত্র জনতা।

এর আগে দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা আসিফ।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার সচিব মো. নজরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার, মোহাম্মদ নাজির আহমেদ খাঁনসহ অন্য কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক