শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি :‌ কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ২১ এপ্রিল গভীর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার নির্ভয়পুর সীমান্ত এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে আজ রাত ১২:৩০ মিনিটে মথুরাপুর বিওপির একটি বিশেষ টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।

উক্ত অভিযান চলাকালীন সময়ে সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ির বস্তা জব্দ করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত এই শাড়িগুলোর বাজারমূল্য আনুমানিক ৭২ লক্ষ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়,জব্দকৃত মালামালসমূহ প্রচলিত বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। জনস্বার্থে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক