শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

চর রাজিবপুর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ এপ্রিল ২০২৫  সকালে চর রাজিবপুর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানান সম্মানিত সদস্যরা। সেই সাথে আগামীতে নান্দনিক চর রাজিবপুর গড়তেও বেশকিছু বিষয়ে আলোচনা হয়।

চর রাজিবপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী এর সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায়  উপস্থিত ছিলেন রাজিবপুর থানার অফিসার ইনচার্জ জনাব আমিনুল ইসলাম, রাজিবপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস, রাজিবপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বাশার মোঃ আব্দুল লতিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফরহাদ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা রাশেদুল ইসলাম,   চর রাজিবপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সোহেল রানা স্বপ্নসহ  বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সেবাদান কারী প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আইন-শৃঙ্খলা কমিটির সভায়  সাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। আইন-শৃঙখলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ, চুরি-ছিনতাই রোধ, মাদক চোরাচালান রোধ, শহরের যানজট, শহরের পরিছন্নতা, দ্রব্যমূল্যর বাজার নিয়ন্ত্রণসহ ইতিবাচক কার্যক্রম আলোচনার পাশাগপাশি  রাজিবপুরের চলমান উন্নয়নসহ আগামীর অপার সম্ভবনার নানা উন্নয়নমুখী  পুলিশিং ও প্রকল্প নিয়েও উক্ত সভায় সম্মানিত সদস্যরা  বিস্তারিত আলোচনা করেন।

সর্বোপরি  সুষ্ঠু-সুন্দর রাজিবপুর উপজেলা গড়তে সকলকে ধন্যবাদ জানিয়ে সন্মানিত সভাপতি সভা সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক