শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

চর রাজিবপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচন 

Reporter Name / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোখলেছুর রহমান।  প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।

উক্ত পদ থেকে দৈনিক সমাচার পত্রিকার প্রতিনিধি রফিকুল ইসলাম পদত্যাগ করায়, পদটি শূর্ণ হয়।

নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সুনাম অর্জন করেছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি।

সভায় চর রাজিবপুর প্রেসক্লাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক আলতাফ হোসেন,ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা স্বপ্নসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, নবগঠিত কমিটির প্রত্যেক সদস্যই পেশাদার সাংবাদিকতা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ।

আমরা সকলে মিলেই চর রাজিবপুরের সত্য, সমস্যা ও সম্ভাবনাকে দেশবাসীর সামনে তুলে ধরতে কাজ করব। কোনো অন্যায়, দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে প্রেসক্লাব সবসময় সোচ্চার থাকবে—একই সঙ্গে উন্নয়ন, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।

তারা আশা প্রকাশ করেন, নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক দক্ষ নেতৃত্ব ও সাংগঠনিক সক্ষমতার মাধ্যমে চর রাজিবপুর প্রেসক্লাব আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে।

দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। প্রেসক্লাবের সকল সদস্যকে সঙ্গে নিয়ে পেশাদার সাংবাদিকতা ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে কাজ করার অঙ্গিকার করেন।”

এ সময় স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক