শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক গণমুক্তি পত্রিকার ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name / ১৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বহুল প্রচলিত পাঠক প্রিয় দৈনিক গণমুক্তি পত্রিকার ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের হলরুমে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রিপন আলীর সঞ্চালনায় ও এসোসিয়েশনের মহাসচিব, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম রঞ্জু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি, শফিকুল ইসলাম, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আখতারুজ্জামান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজা বাবু, দৈনিক গণমুক্তি পত্রিকার নাচোল উপজেলা প্রতিনিধি, আবুল হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি, জিয়াউল হক, গোমাস্তাপুর উপজেলা প্রতিনিধি, সামিরুল ইসলাম প্রমুখ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইসলাম রঞ্জু বলেন, সাধারণ মানুষের কাছে দৈনিক গণমুক্তি পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে দেশপ্রেমের অভূতপূর্ব উদাহরণ তৈরি করেছে। আগামীতেও দৈনিক গণমুক্তি দেশ এবং জাতি রক্ষায় তার লেখনি শক্তির মধ্য দিয়ে অনেক বেশি ভূমিকা রাখবে। পাশাপাশি গণমুক্তির এই ৫২ তম শুভ জন্মদিনে পত্রিকাটির সম্পাদক সহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

আলোচনা শেষে দৈনিক গণমুক্তির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক