শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থী মিমের বাঁচার আকুতি

Reporter Name / ৮৪ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : দুই কিডনিতে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স পাশ করা ছাত্রী মিম খাতুন (২৬)। তার স্বপ্ন ছিল উচ্চ শিক্ষা অর্জনের। কিন্তু ভাগ্যর নিষ্ঠুরতায় তার দু’টি কিডনিই নষ্ট হয়ে এখন মৃত্যুর সাথে পান্জা লড়ছে। তার কিডনি প্রতিস্থাপনের জন্য অর্থের প্রয়োজন বলে জানিয়েছেন তার পরিবার। মিম খাতুন চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়ার ১নং কলোনীর মৃত মঈনুদ্দিনের বড় মেয়ে। মিমের মা দুলারী বেগম গৃহিনীর পাশাপাশি কাগজের প্যাকেট তৈরি করে সংসার চালান। চিকিৎসার জন্য এত অর্থ তার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। জানা গেছে, ১০ বছর আগে মিমের পিতা মঈনুদ্দিন ভিম মারা যান। এরপর সংসারে নেমে আসে করুন জীবন যুদ্ধের পথ চলা। বাড়িতে কাগজের প্যাকেটের কাজসহ বাসা বাঢ়িতে কাজ করে কোনরকমে সংসার চালাচ্ছেন তার মা দুলারী বেগম। মিম চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করে নবাবগঞ্জ সরকারি কলেজে অনার্সে বাংলা বিভাগে ভর্তি হয়ে ২০২৫ সালে পাশ করে। এরপর থেকে কিডনীতে আক্রান্ত হয়ে সে মাষ্টার্সে ভর্তি হতে পারেনি। তারসহ পরিবারের ইচ্ছে ছিল উচ্চ ডিগ্রি অর্জন শেষ করে চাকরি করে সংসারের হাল ধরবে। কিন্তু সে আশা আর পূর্ণ হয়নি। তার ছোট বোন বর্ষা জানান, শুভাকাংখি ও স্থানীয়দের আর্থিক সহায়তায় রাজশাহীতে ডাইলোসিস দেয়া হচ্ছে। কিডনি প্রতিস্থাপনের সুযোগ থাকলেও বিপুল পরিমাণ অর্থের অভাবে তা থমকে আছে।

এমতবস্থায় বিপুল পরিমাণ অর্থ তার পরিবারের পক্ষে এককভাবে বহন করা সম্ভব নয়। তার মায়ের আকুতি সরকার, সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিরা মিমের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়। সহযোগিতাই পারে একটি জীবন ফিরিয়ে দিতে ও পরিবারের স্বপ্ন রক্ষা করতে।

আর্থিক সহায়তা পাঠানোর অ্যাকাউন্ট হিসাব নং-৪৭০২৭০৯০০১৫৫১, সোনালী ব্যাংক লিঃ, চাঁপাইনবাবগঞ্জ শাখা। মোবাইল নম্বর-০১৮৫৭২৬৫২১৪ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক