শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

চৌকা সীমান্তে বিএসএফ কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মানে বিজিবি কর্তৃক বাঁধা

Reporter Name / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : গত ০৫ জানুয়ারি ২০২৫ তারিখ ০৪:৫০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চৌকা বিওপির সীমান্ত পিলার ১৭৭/২-এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থান যার জিআর নম্বর ০৪৭৩৭২ এমএস ৭৮ ডি/২ কাঁটাতারের বেড়া নির্মানের জন্য ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করলে চৌকা বিওপির টহল দল কর্তৃক পতাকা বৈঠকের মাধ্যমে বাধা দেয়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার ০৭ জানুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ১১:০০ ঘটিকায় বিএসএফ কর্তৃক তারকাটা বেড়া দেয়ার জন্য আবারও মাটি খনন কাজ শুরু করে। এ ব্যাপারে বিজিবি তাৎক্ষণিক বাধা দিলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণ কাজ শুরু করে এবং অতিরিক্ত জনবল নিয়োগ করে।

পরবর্তীতে ৫৯ বিজিবির অধিনায়ক এবং সেক্টর কমান্ডার বিজিবি রাজশাহী ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং বিজিবি কর্তৃক তাৎক্ষণিক বিএসএফ এর স্টাফ অফিসারের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক পরবর্তী বিএসএফ কর্তৃক তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখে।

বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক