এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রবিউল ইসলাম বলেন, ছোট বড় দেখে নয় নিবন্ধিত সকল রাজনৈতিক দল আগামীর নির্বাচন সহ যেকোনো কর্মকাণ্ডে সমান গুরুত্ব পাবে।
বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ২৪ নভেম্বর পরিষদের হলরুমে আইন শৃঙ্খলা কমিটির সভা ও বিজয় দিবসের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম এ কথা বলেন। উপস্থিত সকলের উদ্দেশ্যে মাদক এবং দূর্নীতি’র বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি উল্লেখ করে তিনি আরও বলেন আগামীতে যেকোনো পরিস্থিতিতে মব তৈরি কিংবা নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটাবে এমন ঘটনা বরদাস্ত করা হবেনা।এবিষয়ে সকল রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ পূর্বক সহযোগিতা প্রত্যাশা করছি।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.লুৎফুল কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, অফিসার ইনচার্জ (তদন্ত) রেজোয়ানুল হক মন্ডল, কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা চিন্ময়, উপজেলা জামায়াতের আমীর জাহিদুর রহমান, এনসিপি’র প্রধান সমন্বয়ক শিশির আসাদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, দশ ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
আলোচনা সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করনীয় সহ বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।