শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

জামালপুরে এলজিইডির প্রকল্প অনুসন্ধানে দুদকের অভিযান

Reporter Name / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৩ টি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) জামালপুর জেলা দূর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের একটি টিম বেলা সাড়ে ১১ টায়  জামালপুর এলজিইডি কার্যালয়ের প্রবেশ করেন।

জানা যায়, জামালপুর দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুর ইসলামের নেতৃত্বে এলজিইডি নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদের সাথে জাইকার প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এসময় খাল পুনঃখনন, রাস্তা নির্মাণ প্রকল্পের সকল তথ্য চেয়েছে দুদক।

দুদকের উপ-পরিচালক জিহাদুর ইসলাম বলেন,’জাইকার অর্থায়নে জামালপুর সদর উপজেলায় দুইটি ও সরিষাবাড়ী উপজেলার একটি খাল খনন প্রকল্পে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ পেয়েছেন। বিষয় গুলো নিয়ে  এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি।  কার্যালয় থেকে ওই প্রকল্পের কাজ তদারকি করা হয়। প্রকল্পের সুনির্দিষ্ট ভাবে বলা রয়েছে জামালপুর সদর উপজেলার শাহাবাজপুর বংশাই খালের ১২.৪০ কিলোমিটার, নান্দিনা ভালুকা শ্রীপুরে এলাকায় খালের ২৪ কিলোমিটার, এবং সরিষাবাড়ী উপজেলার বড়বাড়িয়া এলাকায় খালের ৩.৮ কিলোমিটার পুনঃ খনন প্রকল্প এই তিনটি প্রকল্পে বরাদ্দ ছিল প্রায় ৫ কোটি টাকা। এই ৫ কোটি টাকার প্রকল্পে অনিয়ম দুর্নীতির বিষয়ে তথ্য উপাত্ত যাচাই সংগ্রহ করেছি ও যাচাই বাছাই করা হচ্ছে।  বিস্তারিত তথ্য দেওয়ার জন্য নির্বাহী প্রকৌশলকে অনুরোধ করেছি। পরবর্তীতে আমরা দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠাবো।

জামালপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ বলেন,’সদর উপজেলা দুই টি ও সরিষাবাড়ী উপজেলার একটি খাল খনন প্রকল্পের কাজ চলমান রয়েছে। ওই কাজের সকল তথ্য এবং মাঠ পর্যায়ে কাজ দেখার জন্য দুদকের একটি টিম এসেছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক