রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪ইট ভাটা ও একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে তিন লক্ষ বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান।
অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে পৌর এলাকার ফুলিছেন্না এলাকার শেখ ব্রিকস, নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকার বাদশা ব্রিকস, KMM ব্রিকস ও মালঞ্চ এলাকার নবাব ব্রিকসকে বিএসটিআই আইন ২০১৮, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এ ৪ টি মামলায় ৩,০০,০০০টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ওজন কম দেওয়ায় চর বানিপাকুরিয়া ইউনিয়নের চরপলিশা এলাকায় নজরুল ফিলিং স্টেশনকে (পেট্রোল পাম্প) ওজন ও পরিমাণ মানদণ্ড আইন ২০১৮।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান বলেন, ৪টি ইট ভাটায় BSTI আইন, ২০১৮ ও বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন২০১০ এ ৪টি মামলায় মোট তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া চরপলিশা এলাকা একটি পেট্রোল পাম্পকে ২০,০০০টাকা জরিমানা করা হয়েছে।