শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

জামালপুর আর এম বিদ্যাপিটের নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ২৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর রাজ মোহন বিদ্যাপীঠ ( আর এম বিদ্যাপিট)এর নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) উপজেলার জামালপুর রাজ মোহন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম আকন্দ এর সভাপতিত্বে পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদন খালেকুজ্জামান (বাবলু)।

বিদ্যালয়ের অফিস সহকারী শ্রী শোষন বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির, জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, বাহাদুরশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব এস এম জয়নাল আবেদীন শেখ, সাধারণ সম্পাদক শওকত আলী মেম্বার, জামালপুর কলেজের সাবেক ভিপি শরীফ শেখ ও সাবেক জি এস মাসুদ বাগমার।

সভায় নবগঠিত কমিটির সভাপতি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মনিরুজ্জামান খান (লাভলু), সদস্য সচিব জামালপুর আর এম বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম আকন্দ, সাধারণ শিক্ষক সদস্য আছমা বেগম ও অভিভাবক সদস্য মো. জহিরুল ইসলাম মোড়লকে সংবর্ধনা প্রদান করা হয়।

বক্তাগণ বলেন, মনিরুজ্জামান খান (লাভলু) সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর জামালপুর রাজ মোহন বিদ্যাপীঠের উন্নতির সম্ভাবনা বাড়বে বলেই আশা করা যায়, কারণ তিনি একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তি। কমিটি গঠন ও নেতৃত্বের পরিবর্তন শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারী দুপুরে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং ৭৩-আইন/২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মনিরুজ্জামান খান (লাভলুকে) সভাপতি মনোনীত করে উপজেলার জামালপুর রাজ মোহন বিদ্যাপীঠ পরিচালনা কমিটি অনুমোদন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক