মো, সোহরাব আলী, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলা বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপার্সন প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার ৩০নভেম্বর সন্ধায় উপজেলা বিএনপি কার্যালরের সামনে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়।
তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জুর সভাপতিত্বে আয়োজিত দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া। উপজেলা ওলামা দলের আহ্বায়ক সোহরাব আলী সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলেওয়াত করেন।
দোয়াপূর্ব সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জুর। তিনি বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একজন দেশপ্রেমিক। তিনি দেশের ক্রান্তিকালীন সময়গুলোতে কখনই জনগণকে ছেড়ে যাননি। নিজের জীবন ও পরিবারের কথা না ভেবে তিনি কষ্ট করে হলেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। শুধু তাই নয় দেশের মানুষকে ভালো বেশে নিজের সন্তান আরাফাত রহমান কোকোকে হারিয়েও বিচলিত হননি। আজকে বিএপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজার হাজার মানুষ ছুটে এসেছে। এ থেকেই বোঝা যায় দেশের জনগণ তাঁকে কতটা ভালোবাসে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপি অন্যতম সদ্যস আব্দুস সাত্তার, উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল জব্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, ১নং ইউপি সভাপতি আতিয়ার রহমান, ৩নং ইউপি সম্পাদক তোজাম্মেল হক, উপজেলা ছাত্র দলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবুব্বকর সিদ্দিক, উপজেলা মৎস দলের সভাপতি আসিক ইবালসহ উপজেলার সকল ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ।
পরিশেষে ৩নং সদর ইউনিয়ন ওলামাদলের সভাপতি মাওলানা মুফতি ওমর ফারুক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন। এ সময় বিভিন্ন শ্রেনী পেশার শতশত ধর্ম প্রাণ মুসল্লিরা দুহাত তুলে কান্ন জরিত কন্ঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বেগম জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মোনাযাতে অংশ নেন।