শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

জুলাই-আগস্টের শহিদদের স্মরণে তেঁতুলিয়ায় ছাত্রদলের দোয়া-মাহফিল

Reporter Name / ৫৩৩ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

পঞ্চগড় প্রতিনিধি : জুলাই ও আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় উত্তেরর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল এবং সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ।

মাহফিলে বক্তারা বলেন, “জুলাই-আগস্টে রাজনৈতিক আন্দোলনে যেসব শহিদ প্রাণ দিয়েছেন, তাঁরা দেশের গণতন্ত্রের জন্য আত্মত্যাগ করেছেন। তাঁদের স্মরণে আমাদের এই আয়োজন। আমরা তাঁদের রুহের মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”

বক্তারা আরও বলেন, “ছাত্রদল সব সময় জনগণের পাশে ছিল, আছে, থাকবে। আমাদের রাজপথের আন্দোলন শহিদদের রক্তের ঋণ শোধ করতেই হবে।”

দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক