শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

জুলাই স্মরণে বিআরএফের দোয়া ও আলোচনা সভা

Reporter Name / ২৭৭ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

রোমান আহমেদ, জামালপুর : জুলাই গণঅভ্যুত্থান: আমাদের প্রত্যাশা ও দায়িত্ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিআরএফ ইয়ুথ ক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৮ জুলাই বিকেল ৩টায় জেলা শহরের ডায়াবেটিস হাসপাতালের বিআরএফ মিলনায়তনে জামালপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুফতি আবু জুবায়ের এর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন।

এছাড়া আরও বক্তব্য রাখেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মুফতি ইবরাহীম হাবিব, মুফতি শাফকাত আরেফিন এবং মাওলানা ইহসানুল বারী।

প্রধান আলোচক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন গণঅভ্যুত্থানকালীন সময়ে তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সে সময় আমাকে ফেসবুকে লেখালেখি না করতে ডিজিটাল নজরদারির মাধ্যমে সতর্ক করা হয়েছিল। এমনকি নেট সংযোগ বন্ধ থাকলেও আমি সরকারের পতনের বিষয়ে বার্তা পাঠিয়েছিলাম আমার ঘনিষ্ঠজনদের কাছে। একজন ফলোয়ার জানিয়েছিলেন, আন্দোলনে অর্থ সহায়তার কারণে গোয়েন্দা সংস্থা আমার ওপর ক্ষুব্ধ ছিল।

এ সময় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুয়েট, জামালপুর মেডিকেল কলেজ, মেলান্দহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক