শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

ট্যাকেরঘাট-মহেশখলা সড়কে মানুষের চরম ভোগান্তি

Reporter Name / ৭৫ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট থেকে বাগলী শুল্ক স্টেশন হয়ে মহেশখলা পর্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়কটির উন্নয়ন কাজ দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ পড়ে আছে। এতে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন শ্রেণী পেশার প্রায় লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শুরুর সময় সড়কের দুই পাশে মাটি খুঁড়ে স্তুপ করে রাখা হয়। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর একাধিক ঠিকাদার কাজ ফেলে এলাকা ছেড়ে চলে যাওয়ায় কাজ আর এগোয়নি। ফলে সড়কজুড়ে স্তুপ করে রাখা মাটি এখন ধূলায় পরিণত হয়েছে। যানবাহন চলাচলের সময় উড়তে থাকা ধুলাবালিতে আশপাশের পুরো এলাকাই পরিবেশ দূষণের শিকার হচ্ছে। শিশু, বয়স্ক ও সাধারণ মানুষ সর্দি-কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। যানবাহনে যাতায়াতকারীরাও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

এ দিকে সড়কে ফেলে রাখা বালু, পাথর, রডসহ নির্মাণসামগ্রী নষ্ট হচ্ছে। পাশাপাশি অসমাপ্ত ঢালাই এবং বিভিন্ন স্থানে বের হয়ে থাকা রডের কারণে সড়কটি হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ট্যাকেরঘাট, চারাগাঁও, বাগলী ও মহেশখলা এলাকায় সড়কের অবস্থা এখন প্রায় বিপদজনক। প্রতিনিয়ত গর্ত ও ভাঙ্গায় পড়তে হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বিগত সরকারের সময়ে বাইরের জেলার ঠিকাদারদের নামে কোটি কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও এতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। ঠিকাদাররা কাজ শুরু করেও মাঝপথে ছেড়ে যাওয়ায় সড়কটি আজ সম্পূর্ণ চলাচল-অযোগ্য হয়ে পড়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর বহু ঠিকাদার এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় প্রকল্প স্থবির হয়ে যায়।

পথচারী সাজিদ মিয়া রাসেল বলেন, মূখ ঘুরে চলতে হয় সড়কে। নাকে মূখে শুধু ধূলা আর ধূলা। যদি মটরবাইকে বা সিএনজিতে চলাচল করি তবে গোসল করতে হয়।

সিএনজি চালক সজর মিয়া বলেন, ট‍্যাকেরঘাট-মহেশখলা সড়কে চলাচল করতে বড় কষ্ট হয়। তেল বেশি লাগে। গাড়ির অবস্থা হয় খারাপ। আমাদের সমস‍্যা কাকে বলবো। শুনেছি ঠিকাদার পালিয়েছে প্রায় দেড় বছর আগে।

কলেজ শিক্ষার্থী সাজ্জাদুর রহমান তারেক বলেন, সড়ক যোগাযোগ খুবই নাজুক। এই সড়কে চলাচল করলে সুন্দর জামা বার বার বদলাতে হয় এবং নিজে গোসল করতে হয়।

স্থানীয় চিকিৎসক ডা. আব্দুস ছুবান বলেন, এখন এলাকায় সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বেড়েছে। শুকনো মৌসুমে এমনিতেই ধুলোবালি উড়ে। তার ওপর অসমাপ্ত সড়কের কারণে দিনরাত ধুলো উড়ছে।

ডা. আমিনুল হক বলেন, সড়কের ধুলোবালি বসতবাড়িতে ঢুকে মানুষকে অসুস্থ করছে। দ্রুত সড়ক উন্নয়ন কাজ জরুরি হয়ে পড়েছে।

স্থানীয় হাজী আব্দুল আলীম জানান, সড়কের কাজ না হওয়ায় আমরা এলাকাবাসী মহাবিপদে আছি। হাঁটতে, বসতে-সর্বত্র ধুলোবালি। খাওয়া-দাওয়া থেকে ঘুম সবই অশান্তি।

অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ওমর ফারুক বলেন, অসমাপ্ত কাজের কারণে এলাকার পরিবেশ নোংরা হয়ে গেছে। মানুষ নানা ভোগান্তির মধ্যে আছে।

বাগলী শুল্কষ্টেশনের সভাপতি বিএনপি নেতা কামাল হোসেন বলেন, ধূলাবালির কারণে হাঁট-বাজারে যেমন চলাচলে অসুবিধা হচ্ছে, তেমনি বাজারের দোকানপাটে ধূলাবালি পড়ে মালামাল নষ্ট হচ্ছে এবং দোকানের পরিবেশও নোংরা হয়ে যাচ্ছে। তাই সড়ক উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা জরুরি।

এ ছাড়া স্থানীয় বাসিন্দা হামিদুল ইসলাম, ব্যবসায়ী মতিশ পাল, আনোয়ার হোসেন, সাবেক মেম্বার আব্দুল আলীম, সুরুজ আলী, শাহাদত হোসেন, নূরুজ্জামান, আলী হোসেন, শ্রমিক মনির হোসেন, আব্দুল মন্নান, শহীদ মিয়া, বাবুল মিয়া, আব্দুস সালাম, হাসান আলী, শফিকুল ইসলাম, আব্দুল জলিল, লাল মিয়া, সিরাজ মিয়া, উছমান মিয়া, ফারুক মিয়াসহ অনেকেই জানান যে, সড়কের দুরবস্থা এখন চরমে পৌঁছেছে। তারা অবিলম্বে সড়কের কাজ দ্রুত শুরু করার জোর দাবি জানান।

এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ট‍্যাকেরঘাট-মহেশখলা এলাকার যোগাযোগ সড়কের কাজ শুরু হবে আগামী দুই সপ্তাহের মধ‍্যে। ঠিকাদারদের সাথে আলাপ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক