শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

ড্যাবের উদ্যোগে আটোয়ারীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

Reporter Name / ১২৯ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

বোদা, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রান্তিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

শুক্রবার ২ জানুয়ারি সকাল থেকে আটোয়ারী পাইলট হাই স্কুল মাঠে নুর এন্ড নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় ছিল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে ভিড় করেন।

মেডিকেল ক্যাম্পে মোট ১১ জন অভিজ্ঞ চিকিৎসক সেবা দেন। তাঁদের মধ্যে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক বিশেষজ্ঞ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ। সাধারণ জ্বর, সর্দি-কাশি থেকে শুরু করে দীর্ঘদিনের জটিল রোগে ভোগা রোগীদেরও মনোযোগ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৮ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। একই সঙ্গে রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। আর্থিক অসচ্ছলতার কারণে যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, তাঁদের জন্য এই ক্যাম্প বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করেছে।

চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে স্বল্প সময়ে সেবা পাওয়া তাঁদের জন্য স্বস্তির। অনেকেই বলেন, এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আরও বেশি হলে গ্রামের সাধারণ মানুষ উপকৃত হবে।

নুর এন্ড নাজাত ফাউন্ডেশনের প্রতিনিধি জানান, মানবিক দায়বদ্ধতা থেকেই এই আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে পঞ্চগড় জেলায় এ ধরনের আরও তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জেলার প্রত্যন্ত এলাকার মানুষকেও বিনামূল্যে স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে।

ড্যাবের পক্ষ থেকে বলা হয়, সামাজিক দায়িত্ববোধ থেকে চিকিৎসকরা স্বেচ্ছায় এই সেবায় অংশ নিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক