শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

তেঁতুলিয়ায় অবৈধভাবে পাথর উত্তলনের সময়ে ৪টি ড্রেজার মেশিন জব্দ

Reporter Name / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকায় অবৈধভাবে ড্রিল ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করে পরিবেশের ক্ষতি করায় ৪ টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার ১৯ আগস্ট রাতে দেবনগড় এলাকা থেকে জব্দ করে যৌথ বাহিনী।

পরে আইনি প্রক্রিয়া শেষে তেঁতুলিয়া মডেল থানায় মেশিন গুলো হস্তান্তর করা হয়।

আজ বুধবার ১৯ আগস্ট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ অবৈধ ড্রিল ড্রেজার মেশিন জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করে আসছিল একটি মহল। এতে করে পরিবেশের ক্ষতি ও পাশে থাকা ফসলি জমি, চায়ের বাগানসহ গাছপালা ভেঙে পড়ছিল। স্থানীয়দের সহায়তায় যৌথ বাহিনী খবর পেয়ে মাটি ও বালু চাপা দেয়া অবস্থায় মেশিনগুলো উদ্ধার করে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুসা মিয়া বলেন, যৌথ বাহিনী মেশিনগুলো উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক