মাে, সোহরাব আলী, তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কৃষি প্রনোদনার কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি উপকরনের বীজ ও সার বিতরণের কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়নের পর্যায়ক্রমে এ বীজ ও সার বিতরণ করা হবে । মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিনের সভাপতিত্বে গম চাষিদের বিনামূল্যে গম ও সার বিতরণ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম।
কৃষি অফিস সূত্রে জানা যায় ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমের গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালিন পেয়াজ, মুগ, মসুর, খেসারিসহ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। সে হিসেবে উপজেলার ৬ হাজার চাষি কৃষি উপকরণ হিসেবে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।প্রতি পাঁচজনকে গ্রুপ করে দেয়া হচ্ছে এসব বীজ ও সার।
উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন জানান,রবি ২৫/২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলায় ৬ হাজার কৃষক গমের বীজ ২০ কেজি , ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার কেজি সার প্রদান করা হচ্ছে। উপজেলার ৭টি ইউনিয়নের প্রকৃত কৃষকদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়েছে।