মোঃ সোহরার আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলাকে পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সুধীজন, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্বেচ্ছাসেবী কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (ষ৬ সেপ্টেম্বর বিকেল ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা বিট অফিসার নুুরুল হুদা, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু, অ্যাডভোকেট আহসান হাবীব সরকার, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, সোহরাব আলী প্রমূখ।
এছাড়াও তেঁতুলিয়া ট্যুরিস্ট পুলিশ, ইউপি সদস্য, এনসিপির নেতা-কর্মী, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের নেতা-কর্মী, বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু উপজেলাকে পর্যটনবান্ধক গড়ে তুলতে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। তিনি বলেন, এই উপজেলাকে আরও পর্যটকবান্ধব করতে ইতোমধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্টে দেশের সর্বোচ্চ পতাকা স্তম্ভ ও প্রাঙ্গণ নির্মাণ। যার কাজ শেষ হয়েছে। এটি পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া তেঁতুলিয়া পুরাতন বাজার সংলগ্ন মহানন্দা নদীর তীরে শিশুদের জন্য নির্মিত হচ্ছে একটি আধুনিক শিশু পার্ক। এখানে থাকবে চিলড্রেন রাইডস ও বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম, যা শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক হবে। মহানন্দা নদীর ধার দিয়ে নির্মিত হচ্ছে ওয়ার্কওয়ে। শুধু পর্যটন নয়, শিক্ষাক্ষেত্রেও নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ।
তিনি আরও বলেন, পর্যটনবান্ধক কাজ শেষ হতে না হতেই কে বা কাহারা ওয়ার্কওয়ে থেকে ৩৫টি টাইলস তুলার পর কিছু ভেঙে ফেলেছে। ডাকবাংলোতে দিনে দুপুরে বেসিনের পানির লাইন খুলে রেখে গেছে ও বসার বেঞ্চের নাট বল্টু খুলে লোহার পাত নিয়ে গেছেন। এটি আপনাদের আমার সকলের পর্যটন উপজেলা। এই উপজেলার পর্যটনকেন্দ্রগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের তাই এমন ঘটনা যেন কেউ ঘটাতে না পারে সহযোগিতা কামনা করেন।