শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

দেশিয় মাছ রক্ষায় কারেন্ট জাল ও দোয়ালি জালের ব্যবহার বন্ধ করতে হবে : শাহরিয়ার নজির

Reporter Name / ৩৭৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মাজেদুল ইসলাম আকাশ, পঞ্চগড় প্রতিনিধি : দেশিয় মাছ রক্ষায় কারেন্ট জাল ও দোয়ালি জালের ব্যবহার সম্পুর্নভাবে বন্ধ করতে হবে এবং ছোট ছোট পুকুর, ডোবা, খাল, বিলকে মাছের অভয়ারণ্য করতে সচেতনতা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির।

পঞ্চগড়ের বোদায় “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্য কে সামনে রেখে পালিত হচ্ছে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫’। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য সড়ক র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব শাহরিয়ার নজির এমন বক্তব্য রাখেন।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমউদ্দিন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয়কারী শিশির আসাদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। মাছের ক্ষতিকর খাবার ব্যবহার বন্ধ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার ওপর জোর দেন।

অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য তিনজন সফল মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন মো. মিজানুর রহমান, আব্দুল কাদের, দেলোয়ার হোসেন।

এ সময় অনুষ্ঠানে বোদা প্রেসক্লাবের সহ সভাপতি মাজেদুল ইসলাম আকাশ, সাংবাদিক হারুন রশীদ সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক