শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

পঞ্চগড়ের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Reporter Name / ৭০ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ নভেম্বর সকাল ৮ টায় পঞ্চগড় জেলা পুলিশ আয়োজনে পুলিশ অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার ও পরিচ্ছন্নতা, খেলাধুলা করা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার পঞ্চগড় জেলা পুলিশের মটরযান শাখা পরিদর্শন করেন। বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন দেবীগঞ্জ সহকারী পুলিশ সুপার (সার্কেল) সামুয়েল সাংমা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, আরআই পুলিশ লাইন্স, পঞ্চগড় সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও ফোর্সরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক