শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

পঞ্চগড়ে ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

Reporter Name / ১৪৮ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

খাদেমুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ট্রাকচাপায় রাকিব (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন শাকিল (২২) নামে একজন।শনিবার (২৩ আগস্ট) দুপুরে জেলা সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্যারিস্টার বাজার–মিলনবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব একই উপজেলার ধাক্কামারা ইউনিয়নের দোমনী অমরপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

সে দোমনী সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। আহত শাকিল সম্পর্কে তার খালাতো ভাই।

জানা যায়, শনিবার দুপুরে সাতমেড়া ইউনিয়নের খেঁকিপাড়া এলাকা থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে খালাতো ভাই শাকিলের সঙ্গে বাড়ি ফিরছিল রাকিব। পথে লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে বালুবাহী একটি ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি ট্রাকের সামনের অংশে ধাক্কা খায়।

এতে আরোহী রাকিব সড়কে পড়ে যায়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং শাকিল সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘটনার পর ট্রাক রেখে চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে যান। স্থানীয়দের সহায়তায় ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় পঞ্চগড় সদর থানা পুলিশ।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্না সরকার জানান, লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক