শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

পঞ্চগড়ে তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

Reporter Name / ২০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

পঞ্চগড় প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, দেশব্যাপী পরিকল্পিত হত্যাযজ্ঞের বিচার দাবি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগড় জেলা যুবদলের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন হোসেন আজাদ, আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট রউস উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ যুবদলের জেলা-উপজেলা ও পৌর শাখার নেতারা বক্তব্য দেন। এ সময় বক্তারা বলেন, এক-দুটি সংগঠন আছে যারা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তারা মুখে লাগাম দেন বলছি। যারা বক্তব্য দেন তাদের বাড়িঘর চিনি। বক্তব্য শালীনভাবে দিবেন না হলে জিভ টেনে ছিঁড়ে ফেলব।

এর আগে জেলার উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক