শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

পঞ্চগড়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ২৭ অক্টোবর দুপুরে তিনটায় একটি বর্নাঢ্য র‍্যালি জেলা বিএনপির কার্যালয়ের সমানে থেকে শুরু করে শহরের তেঁতুলিয়া এশিয়ান হাইওয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এর আগে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,পৌর বিএনপি’র সদস্য ও জজ কোর্টের পিপি এম এ বারি,জেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ,সদর উপজেলার আহ্বায়ক মনিরুজামান বিদ্যুৎ,সদ্স্য সচিব বশিরুল ইসলাম বশির,পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ময়নুল ইসলাম,সদস্য সচিব নুর ইসলাম দিপু।তেতুলিয়া উপজেলার সদস্য সচিব জাকির হোসেনপ্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, যুবদল শুধুমাত্র বিএনপির অঙ্গসংগঠন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সম্মুখযোদ্ধা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত এই সংগঠন সবসময়ই গণমানুষের অধিকার রক্ষার সংগ্রামে রাজপথে ছিল, আছে এবং থাকবে।

তারা আরো বলেন, যুবদল গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের প্রতীক। প্রতিটি নেতা-কর্মী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। তরুণ প্রজন্মও বুঝে গেছে, তারেক রহমানই আগামী দিনের আশা। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সুশাসন ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক