শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

পঞ্চগড়ে ১২ জুয়াড়ীসহ লক্ষাধিক টাকা ১৩ টি মোবাইল জব্দ

Reporter Name / ২৮৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের পৌর এলাকায় সেনাবাহিনীর অভিযানে ১২ জুয়ারীকে আটক করা হয়েছে। এ সময় দুই লক্ষাধিক টাকা সহ ১৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রবিবার রাতে পৌরসভার ডোকরো পাড়া এলাকায় অভিযানের নেতৃত্বে দেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হক।

পরে আটক জুয়ারিদের সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করে সেনাবাহিনী। আটকৃতাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে আসামিদের আদালতে তোলার কথা রয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, পঞ্চগড় পৌরসভার ডোকরো পাড়া এলাকায় বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাসায় জুয়ার ব্যবসা চলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় দুই লক্ষ ১৩ হাজার ৭৯০ টাকা, নয়টি বাটন ফোন ও চারটি স্মার্ট ফোন জব্দ করা হয়।

মামুন নিজেকে বিএনপি নেতা দাবি করে জুয়ার আসর প্রতিদিন বাসায় চালাতেন বলে জানা গেছে।

অভিযানে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, অভিযানে আটক ১২ জুয়ারির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক