শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন 

Reporter Name / ২০১ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়সহ দেশের আট জেলায় একযোগে ই-বেইলবন্ড ম্যানেজমেন্ট সিস্টেম এর উদ্বোধন করা হয়েছে। সচিবালয় থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আজ বুধবার ২১ জানুয়ারি সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপদেষ্টা বলেন, বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবে প্রচলিত বেইলবন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড চালু করা হলো।

তিনি বলেন, এই ব্যবস্থার মাধ্যমে বেইলবন্ড দাখিল প্রক্রিয়া হবে সহজ, দ্রুত ও স্বচ্ছ। এতে বিচারপ্রার্থী, আইনজীবী, কারা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সময় ও ব্যয় সাশ্রয় হবে বলে আশা করছেন আইন ও বিচার বিভাগের কর্মকর্তারা।

এর আগে দশ থেকে বারো ধাপ পার হয়ে জামিন পেতেন আসামিরা। এতে মানুষকে অতিরিক্ত টাকা খরচ সহ ভোগান্তি পোহাতে হতো। তাছাড়া এই প্রক্রিয়ায় কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লাগতো। অনলাইনে এই প্রক্রিয়া চালু হওয়ায় কে কখন সাইন করলেন তার রেকর্ড থাকবে। ফলে চাইলেও কেউ এটাকে দীর্ঘায়িত করতে পারবে না।

উল্লেখ্য, বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে প্রচলিত বেইলবন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই যুগান্তকারী পদক্ষেপ বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক হবে বলে মনে করছে আইন মন্ত্রণালয়। প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় এ কার্যক্রম শুরু হয়ে এখন সফলভাবে চলছে। আজ মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এ কার্যক্রম শুরু হলো।

ঐতিহাসিক এই উদ্যোগকে স্মরণীয় করে রাখতে সকালে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও বিচার বিভাগ,ই-বেইলবন্ড সিস্টেম চালু বিষয়ক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ ইমদাদুল হক, পিপি অ্যাডভোকেট আদম সুফি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি জাকির হোসেন, জিপি আব্দুল বারী, আইনজীবী সমিতির আহবায়ক মাহবুব উল আলমসহ বিচারক, আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে আইনজীবী সমিতি ও বিচার বিভাগ কর্মশালা আয়োজন করে ই-বেইল বন্ড পদ্ধতির ব্যবহারবিধি, সুবিধা ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে ডিজিটাল নথি সংরক্ষণ, অনলাইন আবেদন প্রক্রিয়া, সময় ও ব্যয় সাশ্রয়সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারী আইনজীবীরা হাতে-কলমে ই-বেইল বন্ড ব্যবহারের কৌশল সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।

সমাপনী বক্তব্যে জেলা ও দায়রা জজ ইমদাদুল হক বলেন, যুগান্তকারী এই ব্যবস্থার মাধ্যমে নতুন এই পদ্ধতি চালু হচ্ছে। এতে কোন ভুল ভ্রান্তি হলে আমরা সকলে সহযোগিতার মাধ্যমে সংশোধন করে নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক