শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

পঞ্চগড় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু, আহত ২

Reporter Name / ১৬৩ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মতিয়ার রহমান (৭০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী সহ দুইজন।

সোমবার (৭ জুলাই) সকালে উপজেলার অমরখানা ইউনিয়নের বোয়ালিমারী এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মতিয়ার রহমানের বাড়ি উপজেলার অমরখানা ইউনিয়নের বিদ্যাভিটা এলাকায়। তিনি মরগেন চা কারখানায় শ্রমিকের কাজ করতেন।

আহতরা হলেন, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকার পাড়া এলাকার অমূল্য রায় (৫২) ও সদর উপজেলার মাগুরা ইউনিয়নের প্রধানপাড়া এলাকার আব্দুল্লাহ (৩৫)।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মরগেন চা কারখানায় কাজে যোগ দিতে বাসা সাইকেল যোগে বের হয়েছিলেন মতিয়ার রহমান। এসময় তিনি মরগেন চা কারখানার সামনে আসলে পঞ্চগড় থেকে তেতুলিয়া গামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়েন তিনি। এসময় মাথা সহ শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আহত হন তিনি।

এছাড়া মোটরসাইকেল আরোহী দুইজনও গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় মতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৌসুমী মন্ডল। আহত মোটরসাইকেল চালক সহ আরোহীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এদিকে, দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও সাইকেল জব্দ করেছে সদর থানা পুলিশ।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল করে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক