শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

পঞ্চগড় সদরের সভাপতি আবু দাউদ এবং সেক্রেটারি মাহফুজুর রহমান

Reporter Name / ২৩১ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

খাদেমুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে বিএনপি’র সম্মেলনে সভাপতি পদে সাবেক ইউপি চেয়ারম্যান আবু দাউদ প্রধান এবং সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রদল নেতা এবং যুবদল নেতা মাহফুজুর রহমান নির্বাচিত হয়েছে।

শনিবার ৩ মে রাতে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে দ্বিতীয় অধিবেশনে মাধ্যমে পঞ্চগড় জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ভোটের ফলাফল দিয়ে সভাপতি সাধারন সম্পাদকের নাম ঘোষনা করেন।

সভাপতি পদে আবু দাউদ প্রধান ৪৩৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান বাবু ৪৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন

সাংগঠনিক সম্পাদক পদে আওরঙ্গজেব ৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এর আগে প্রথম অধিবেশন শেষে বিকাল সাড়ে তিনটার দিকে অডিটরিয়ামে দশটি ইউনিয়নের সাত শত দশ জন কাউন্সিলর অডিটরিয়ামে প্রবেশ করেন। সন্ধ্যা পর্যন্ত ভোট গ্রহন চলে। সন্ধ্যার পর জেলা বিএনপি’র আহবায়ক জাহেরুল ইসলাম কাচ্চুর নেতৃত্বে কেন্দ্রীয় দুইজন সাংগঠনিক সম্পাদকের উপস্থিতিতে ভোট গননা শুরু হয়। পরে রাত সাড়ে দশটার দিকে ভোটের ফলাফল ঘোষনা করা হয়।

এ দিকে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে দলীয় এব্ং জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন। পরে পঞ্চগড়ে সরকারি অডিটরিয়ামে সদর উপজেলার দশটি ইউনিয়নের সাতশত দশজন কাউন্সিলরের ভোটের মাধ্যমে সভাপতি সেক্রেটারির নির্বাচিত হয়।

সম্মেলনে সভাপতি পদে দুইজন বর্তমান সদর উপজেলা বিএনপি’র বর্তমান আহবায়ক আনোয়ার হোসেন এবং জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক দুই বারের ইউপি চেয়ারম্যান আবু দাউদ প্রধান প্রতিদ্বন্দীতা করছেন। সাধারন সম্পাদক পদে বর্তমান সদস্য সচিব সেকেন্দার আলী, সাবেক ছাত্রদল এবং যুবদল নেতা মাহাফুজার রহমান বাবু।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ধাক্কামারা ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব, ইউনিয়ন বিএনপি নেতা মানিক প্রতিদ্বন্দীতা করছেন।

উল্লেখ যে গত ২০২০ সালে পঞ্চগড় সদর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক