শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

পীরগঞ্জে কিশোর বেলাল হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৭৩ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

মো: মাসুদ রানা, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের হাসারপাড়া কিশোর বেলালকে নৃশংস ভাবে হত্যা ও মাদকাসক্ত বিটুলের ফাঁসির দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে এলাকার সর্বস্তরের জনগণের ব্যনারে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আশে পাশের বিভিন্ন গ্রামের প্রায় কয়েকশত লোকের সমাগম ঘটে। এতে বক্তব্য রাখেন খয়েরবাড়ী মাদ্রাসার শিক্ষক নুরুল ইসলাম, শাহিন মিয়া, পলাশ প্রধান, রেজাউল ইসলাম প্রমুখ। এ সময় নিহতের স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, দ্রুতগতিতে বিটুলকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ফাঁসির জোর দাবি জানান। উল্লেখ্য মাদকাসক্ত বিটুল মিয়া (২৫) কুঠোর দিয়ে এলোপাতারী ভাবে মাথায় আঘাত করলে কিশোর বেলাল হোসেন (১২) কে হত্যা করেছে। ওই ঘটনায় পুলিশ এজাহার ভুক্ত বিটুলসহ ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ঘটনাটি গত শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, হাসারপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে বেলাল হোসেন (১২) তার দুই বন্ধুকে নিয়ে বাড়ীর পার্শ্বে বড়দহ বটতলা নামকস্থানে গরুর ঘাস আনতে যায়। এ সময় মাদকাসক্ত বিটুল মিযা সেখানে বেলালের সাথে অহেতুক অশালীন ভাষায় কথা বলতে শুরু করে। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে বিটুল তার সাথে থাকা কুঠোর দিয়ে বেলালের মাথায় কোপ মারে।

এ সময় বেলালের দুই বন্ধুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে মাদকাসক্ত বিটুল পালিয়ে গেলে ওই দিন দিবাগত রাত শনিবার কুমেদুপর ইউনিয়নে রসুলপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক