মোঃ মাসুদ রানা, পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুরের আঞ্চলিক মহা সড়কে যানবাহন এর নিরাপত্তা ও স্বাভাবিক চলাচলের নিমিত্তে রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের ৭২পদাতিক বিগ্রেডের অন্তর্ভুক্ত ৩৪ই বেংগলের দ্বায়িত্ব পুর্ন এলাকা পীরগঞ্জ শহরে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ সহ যৌথ চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের যত্রীদের নিরাপত্তা নিশ্চিত করছেন।
আজ রবিবারবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পীরগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ড, ফ্লাইওভারের পূর্ব ও পশ্চিম এলাকায় ঢাকা-রংপুর -দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে সেনাবাহিনী।
এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ ক্যাম্পের সেনা সদস্য ও হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশের সদস্যবৃন্দ।
পীরগঞ্জে দ্বায়িত্বরত ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তাসফিন ইসলাম ফাহিম জানান, যৌথ বাহিনীর নেতৃত্বে পৌর শহরের পূর্ব ও পশ্চিম মোড়ে পুলিশের সঙ্গে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে এবং মহাসড়কে রিক্সা, অটো, ভ্যান এবং নসিমন এর চলাচল সীমিত করতে পীরগঞ্জ সেনা ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ট্র্যাফিক আইনের পরিপন্থি সকল প্রকার অবৈধ কার্যক্রম দমন সহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
এবং যে কোন পপরিস্থিতি মোকাবেলা করার জন্য পীরগঞ্জ ও মিঠাপুকুর এলাকায় সার্বক্ষনিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।