শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

Oplus_16908288

পুলিশের ‘নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ শাল্লাবাসী

Reporter Name / ৬৭ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

তৌফিকুর রহমান তাহের,  সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অব্যাহত মোটরসাইকেল চুরি এবং চিহ্নিত চোর শনাক্ত হওয়ার পরও পুলিশের রহস্যজনক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তীব্র গণক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে ১ লা মার্চ রবিবার সকালে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শাল্লা উপজেলা মোটরসাইকেল সমিতি।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৩নং বাহাড়া ইউনিয়নের হবিবপুর নতুনহাটি গ্রাম থেকে ফয়ছল মিয়া নামের এক চিহ্নিত চোর একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এই চুরির ঘটনায় থানায় সুনির্দিষ্ট তথ্যসহ অভিযোগ করা হলেও দীর্ঘ সময় পার হয়ে গেছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার বা চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের এই রহস্যজনক নীরবতায় ক্ষুব্ধ হয়ে আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন স্থানীয় মোটরসাইকেল চালক ও মালিকরা।

সংগঠনের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তারা প্রশাসনের তীব্র সমালোচনা করেন। বক্তারা বলেন, “ফয়ছল মিয়া একজন নামডাকা চোর হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পুলিশের পেশাদারিত্বকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি, অথচ অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।”

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ সংগ্রাম দাস ও সাগর দাস, পান্ডব রায়, মোটরসাইকেল সমিতির সেক্রেটারি শাহিন আলম, মামুন মিয়া, মোবারক মিয়া এবং ভিধু দাস।

বক্তারা আরও অভিযোগ করেন যে, প্রশাসনের এমন ঢিলেঢালা ভাব অপরাধীদের আরও বড় অপরাধ করতে উৎসাহিত করছে। তারা অবিলম্বে ফয়ছল মিয়াকে গ্রেপ্তার এবং চুরি হওয়া সম্পদ উদ্ধারের দাবি জানান। অন্যথায়, আগামীতে উপজেলা ঘেরাও বা কর্মবিরতির মতো আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে জানতে চাইলে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবউজ্জামান বলেন, “নির্বাচনের আগে মোটরসাইকেল সমিতির লোকজন মৌখিকভাবে বিষয়টি জানিয়েছিল। তখন ডিউটি অফিসারকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছিল। তবে আমরা যদি এখন লিখিত অভিযোগ পাই, তবে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে ভুক্তভোগীদের দাবি, তারা শুরু থেকেই আইনি প্রক্রিয়ায় সহযোগিতা চেয়ে আসছেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক